স্বেচ্ছাসেবক লীগ নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুল আলম জুয়েলের (৩০) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে খঞ্জনমারা এলাকায় মিছিল হয়েছে। পরে মিছিলকারীরা থানা মোড় থেকে উপজেলা গেট পর্যন্ত রৌমারী-রাজীবপুর সড়কে মানববন্ধন করেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের, প্রভাষক ফেরদৌস রহমান ও আবদুল হাই, শিক্ষক আবু হোরায়রা ও আজিজুর রহমান এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। বক্তারা সাত দিনের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ইউএনও কাছে স্মারকলিপি দেন। গত রোববার মুক্তিযোদ্ধারা একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, আসামিরা চিহ্নিত। তারা এলাকাছাড়া। তাদের ধরার চেষ্টা চলছে।