স্যাটেলাইট ফোন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বক্স আলী মুন্সী রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে নয় হাজার ইয়াবা বড়ি, টাকা ও মুঠোফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন: সৈয়দ আলম, মো. শাহজাহান ও মঞ্জুরুল হোসেন। তাঁদের কাছ থেকে নয় হাজার ইয়াবা বড়ি, পাঁচ লাখ ২৮ হাজার ৯৫৬ টাকা, ১২টি মুঠোফোন সেট, একটি স্যাটেলাইট ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি চীনে তৈরি চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহউদ্দিন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিল। তারা নগরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা ব্যবসা করত। তাদের কাছে একটি স্যাটেলাইট ফোনও পাওয়া গেছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।