প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরল স্যালাইনের প্যাকেটে করে চোলাই মদ পাচারের সময় চট্টগ্রামের চান্দগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ শারিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে প্রায় ১০০ লিটার মদ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বলেন, চান্দগাঁও পশ্চিম মোহরা জামে মসজিদের সামনের রাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশাটি আটকানো হয়। তল্লাশি চালিয়ে অটোরিকশার ইঞ্জিন কভারের ভেতর থেকে চোলাই মদভর্তি ১০০টি স্যালাইনের প্যাকেট জব্দ করা হয়।