স্যুটকেস থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-দোহার সড়কের পাশে একটি স্যুটকেসের ভেতর থেকে সাত বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় এলাকার কয়েকজন ব্যক্তি সড়কের পাশে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে সেটির কাছে যান। স্যুটকেসটি থেকে বের হওয়া প্রচণ্ড দুর্গন্ধ বের হলে তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, শিশুটির লাশ পচে বিকৃত হয়ে গেছে। কিন্তু গতকালই প্রথম স্যুটকেসটি ওই এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তাই কয়েক দিন আগে হত্যা করা লাশটি শনিবার রাতের কোনো এক সময় স্যুটকেসে ভরে এনে ফেলে রেখে যায় দুষ্কৃতকারীরা। শিশুটির পরনে বেগুনি ও হলুদ রঙের ছাপা কাপড়ের কামিজ ছিল। তার মাথার চুল বড়।