প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের ব্যাংক টাউন এলাকায় গতকাল শুক্রবার সকালে পুলিশ স্যুটকেসের ভেতর থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। রাত নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে স্থানীয় ব্যক্তিরা ব্যাংক টাউনসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি স্যুটকেস থেকে দুর্গন্ধ পেয়ে সাভার থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসের ভেতর থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।