সড়ক কাটায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের বাহির বানাইল গ্রামের একটি সড়ক কেটে ফেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তিকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবু হানিফা (৬০)। গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী বলেন, বাড়িতে ইট নেওয়ার সুবিধার্থে আবু হানিফা ২০ দিন আগে সড়কটি কেটে ফেলেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানকে বিষয়টি জানান। এরপরই ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান এল।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি