সড়ক দুর্ঘটনায় মান্দায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার জোতবাজার-ফতেপুর রাস্তার সোনাডাঙায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবীব নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী মকলেছুর রহমান (৩৮) ও আবু তাহেরও (৩৫) গুরুতর আহত হন।

মান্দা থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আহত মকলেছুর রহমান ও আবু তাহের মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় নিহত আহসান হাবীব চকশৈল্যা বাজার থেকে নিজ বাড়ি হাটকালুপাড়া গ্রামে ফিরছিলেন। পথে একটি ভ্যানগাড়িকে পাশ কাটাতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহসান হাবীব প্রাণ হারান ও অন্যরা আহত হন।