সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাকী বিল্লাহসহ দুই ব্যক্তি ডাকাতের হামলায় আহত হয়েছেন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে টাকা, দুটি মুঠোফোন, সোনার দুটি আংটি লুট করে নিয়েছে। গত সোমবার রাত আটটার দিকে ভিটুই এলাকায় এ ঘটনা ঘটে। বাকী বিল্লাহ বলেন, মোটরসাইকেলে করে ভলাকুটে ফেরার পথে ৮-১০ জন মুখোশ পরা ডাকাত অস্ত্রের মুখে তাঁকে ও অপর আরোহী রামু দামের (৪০) কাছ থেকে ওই সব মাল নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় তাঁরা আহত হন। থানার ওসি আবদুল কাদের বলেন, এ ঘটনায় জড়িত লোকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।