সড়কে লিচু বিক্রির অপরাধে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের রেলস্টেশন এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের ওপর দোকান বসিয়ে লিচু বিক্রির অপরাধে আজ মঙ্গলবার সন্ধ্যায় ১১ লিচু ব্যবসায়ীকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আনোয়ার সাদাত জানান, রেলস্টেশন এলাকায় লিচু ব্যবসায়ীরা নাটোর-রাজশাহী মহাসড়কের ওপর দোকান বসিয়ে লিচু বিক্রি করছিল। এতে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছিল। জনদুর্ভোগের কারণে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ১১ লিচু ব্যবসায়ীকে জরিমানা, অনাদায়ে সাত দিন কারাদণ্ড দেন। ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।