সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে সুধারাম থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে অজ্ঞাত ওই যুবকের বয়স ২৭ বছরের মতো হবে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লাশের অবস্থা দেখে মনে হয়েছে লাশটি দু একদিন আগের। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথায়ও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। তবে সুরতহাল প্রতিবেদনে লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এ ঘটনায় থানায় আপাতত একটি সাধারণ ডায়েরি (জিডি) হবে বলেও জানান ওসি আনোয়ার হোসেন।