হজ ক্যাম্পের রেস্তোরাঁয় পচা-বাসি খাবার, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের তিনটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও বাসি-পচা খাবার বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের তিনটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও বাসি-পচা খাবার বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের তিনটি রেস্তোরাঁর শৌচাগারে শাক-সবজি, মাছ, মাংস কাটাকাটি ও ধোয়ার কাজ করা হতো। পরে এগুলো রান্নাও হতো নোংরা পরিবেশে। ডাল, আলু ভর্তা, মাংসসহ নানা রকমের তরকারি বাসি হলেও ফেলা হতো না। হজযাত্রী ও তাঁদের স্বজনদের কাছে একদিন পরেও সেই খাবার বিক্রি করা হতো।

এসব অভিযোগে হজ ক্যাম্পের সিয়াম এন্টারপ্রাইজ, কাবাব এন্টারপ্রাইজ ও পর্ণা এন্টারপ্রাইজ নামের ওই তিনটি রেস্তোরাঁকে আজ মঙ্গলবার দেড় লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, অভিযোগের ভিত্তিতে আজ বেলা তিনটার দিকে রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হয়। এ সময় সিয়াম এন্টারপ্রাইজে পচা-বাসি খাবার পাওয়া যায়। এ ছাড়া রেস্তোরাঁর ফ্রিজে রক্ত ও ময়লার মধ্যে কাঁচা ও রান্না করা মাংস পাওয়া যায়। অভিযোগ স্বীকার করায় ওই রেস্তোরাঁর মালিক বশির আলমকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের তিনটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও বাসি-পচা খাবার বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের তিনটি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও বাসি-পচা খাবার বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অন্যদিকে কাবাব এন্টারপ্রাইজে আগের রাতে রান্না করা বিভিন্ন ধরনের ভাজি ও বাসি মাংস পাওয়া যায়। এ জন্য এই রেস্তোরাঁর মালিক মেজবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগের সত্যতা পাওয়ায় পর্ণা এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত খাবার রান্না ও মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।