হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে গৃহবধূ মাকসুদা বেগমকে হত্যার ঘটনায় গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এতে মাকসুদার স্বামী রনিকে আসামি করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের ৪ নম্বর গলির শেষ দিকে পারিবারিক কলহের জের ধরে রনি স্ত্রী মাকসুদাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই সালাহউদ্দিন বাদী হয়ে ওই দিন রাতে রনিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক বলেন, রনিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।