প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে স্কুলছাত্র কাইউম শেখকে (১৭) হত্যার ঘটনায় আট স্কুলছাত্রের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত ব্যক্তির বাবা ইউনুস শেখ বাদী হয়ে থানায় মামলাটি করেন। সদর থানার ওসি এস এম মাসুদউজ্জামান বলেন, খেলাধুলা নিয়ে বিরোধের জের ধরে গত রোববার বিকেলে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কাইউমকে পিটিয়ে আহত করে আসামিরা। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাইউম মারা যায়। এ ঘটনায় পুলিশ তুর্জ (১৫) ও আনান (১৫) নামের দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।