হত্যা মামলার আসামি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের তামপাট এলাকায় রাকিবুল হাসান (২৬) নামের এক তরুণ খুন হয়েছেন। গত বুধবার রাতে পুলিশ এলাকার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। রাকিবুলের বাড়ি নগরের নিউ জুম্মাপাড়ার পাকার মাথা এলাকায়। তাঁর বাবা দুলাল মিয়া।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, রাকিবুল মুন্সিপাড়ার ফরহাদ হোসেন হত্যাসহ পাঁচটি মামলার আসামি ছিলেন। ফরহাদ গত বছর ৭ জুলাই খুন হন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তামপাট এলাকায় তিনটি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি রাকিবুলকে এনে কুপিয়ে ফেলে যায়। এ সময় ভয়ে কেউ রকিবুলকে রক্ষায় এগিয়ে আসতে সাহস পায়নি।