হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামি রানা মিয়াকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। রানা নিমগাছি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে জমি নিয়ে বিরোধের জের ধরে নিমগাছি গ্রামের শাহজাহান আলী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রানা মিয়াসহ ১৪ জনকে আসামি করে হত্যা মামলা হয়। এত দিন রানা পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে পুলিশ রানাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার আদালতের মাধ্যমে রানাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।