হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে ইতালিপ্রবাসী গৃহবধূ নীলি বেগম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম মেরাজ হোসেন (২৪)। তিনি নিহত নীলি বেগমের ভাসুর আইয়ুব আলীর ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে। মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই ইদ্রিস হোসাইন বলেন, গতকাল শুক্রবার বিকেলে মেরাজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।