প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোবাইক চালক লাইজু মিয়া (২৮) হত্যার চার মাস পর গত শুক্রবার মনি মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, বগারপাড় গ্রামের লাইজু মিয়াকে গত ৩০ সেপ্টেম্বর হত্যা করে দুর্বৃত্তরা সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের মুলবাড়ি এলাকায় লাশ ফেলে রেখে যায়। লাইজুর বাবা আমজাদ হোসেন ২ অক্টোবর অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে জামিরা গ্রাম থেকে মনি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।