হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কালেরপাড়া গ্রামের অটোরিকশাচালক জিয়াউল হক হত্যা মামলায় আবদুর রউফ (২৭) নামের এক পলাতক আসামিকে পুলিশ গত রোববার রাতে গ্রেপ্তার করেছে।
রউফের বাড়ি উপজেলার বিলচাপড়িতে। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) পিএন সরকার বলেন, রউফকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানার পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি কালেরপাড়া ইউনিয়নের চকপাড়া গ্রামের জিয়াউল হককে (২৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে চিকাশি এলাকার ফসলের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।