হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিঅ্যান্ডবি এলাকায় ককটেল হামলায় নিহত মো. রিদোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে হামিদচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি হেলাল উদ্দিন ওরফে সাগর হোসেন বালুর টাল ম্যাচ ফ্যাক্টরি এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি মো. সাইরুল ইসলাম জানান, রিদোয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ২৫ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় ককটেল হামলায় রিদোয়ান আহত হন। ওই দিন রাতেই তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।