হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকচালক হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিন্টু মল্লিককে (৩৫) গতকাল শুক্রবার ঢাকার সাভারে গ্রেপ্তার করেছে পুলিশ। মিন্টু মল্লিক ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের জয়নাল আবদিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আসামি মিন্টু মল্লিক একই এলাকার চরপাড়া গ্রামের ট্রাকচালক মন্টু মণ্ডলকে (৩২) গত বছরের ১৫ নভেম্বর শ্বাসরোধে হত্যা করেন। পরদিন ১৬ নভেম্বর মন্টুর বাবা আবদুস সামাদ বাদী হয়ে মিন্টু মল্লিকসহ ১৪ জনকে আসামি করে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মিন্টু মল্লিক ঘটনার পর থেকে পলাতক ছিলেন।