হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় গতকাল শনিবার দুপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মৃত নায়েব আলী ওরফে কালাই মিয়ার ছেলে ও হত্যা মামলার আসামি আবুল হাসনাত গতকাল দুপুরে একই গ্রামের ব্যবসায়ী শাহপরানকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে জৈনপুর ও পিরোজপুর গ্রামের কয়েক শ লোক একত্র হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবুল হাসনাতের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আবুল হাসনাতের বিরুদ্ধে চাঞ্চল্যকর কবির প্রধান ও তাঁর সহোদর হাবিব প্রধান হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।