হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি মামুন মিয়াকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি চর খিদিরপুর গ্রামের বাসিন্দা।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে তিনটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। কেন্দুয়া ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মামুনের বিরুদ্ধে উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যাসহ তিনটি হত্যা ও দুটি সন্ত্রাসী মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ গতকাল রোববার দুপুরে তাঁর নিজ বাড়িতে ঝটিকা অভিযান চালায়। তাঁকে গ্রেপ্তার করার পর একটি কিরিচ ও একটি ছোরা উদ্ধার করা হয়।