হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. শফিক হত্যা মামলার পলাতক দুজন আসামিকে গতকাল বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৫ এপ্রিল রাতে হ্নীলার রঙ্গিখালী বাজারে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মারা যান মো. শফিক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, গতকাল রাতে চট্টগ্রামের আগ্রাবাদ ও পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য শফিক হত্যা মামলার পলাতক আসামি আবদুল আমিন ও আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়েছে।