হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষ্মণা গ্রামের আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি মনির মাতুব্বরকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বরিশাল শহরের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২২ আগস্ট আবুল বাসারকে তাঁর চাচা হারুন মাতুব্বর ও চাচাতো ভাই মনিরের নেতৃত্বে আট-দশজন পিটিয়ে আহত করেন। ২ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসারের মৃত্যু হয়। এ ঘটনায় বাসারের ভাইয়ের স্ত্রী ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।