হত্যা মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ কিশোরী আকলিমা হত্যা মামলায় গোলাম মোস্তফা (২৭) নামের এক তরুণকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন জানান, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর রাতে উপজেলার পল্লি চাপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের হাঁসচাষি আবু তালেবের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে আকলিমা আক্তারকে (১৩) হত্যা করে তার লাশ গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন তার লাশ পাওয়া যায় এবং একটি ইউডি মামলা হয়। বুধবার ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। গোলাম মোস্তফা একই গ্রামের সোলায়মান আলীর ছেলে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|