হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ফজলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন তাপস পাল (৩০) ও রুবেল শেখ (২৮)। আসামিদের আজ শুক্রবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

রুবেলের বাড়ি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার নূরু মণ্ডল পাড়ায়। বাবার নাম শাজাহান শেখ। তাপসের বাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মঠডাঙ্গা গ্রামে। বাবার নাম ভুবন চন্দ্র হালদার।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নৈমদ্দিন খাঁ পাড়ার একটি খাল থেকে ফজলুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফজলুর পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।