হত্যা মামলায় শিক্ষক গ্রেপ্তার, শিক্ষার্থীরা থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা ও নাশকতার মামলায় শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া থানায় অবস্থান নেয় উপজেলার হাজি মোস্তাক আহমদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৪০-৫০ জন শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের চারজন শিক্ষকও ছিলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হোসেন বলেন, শিক্ষার্থীরা কেন থানায় গেছে তা তাঁর জানা নেই।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কেপায়েত উল্লাহ বলেন, ওই বিদ্যালয়ের শিক্ষক মো. আশফাকুর রহমান ২০১৩ সালের পুলিশ হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ নাশকতার মামলাও রয়েছে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, যেসব শিক্ষকের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে থানায় গেছে, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।