প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কুপিয়ে ও গুলি করে হত্যায় দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার জয়পুরহাট শহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। এতে বক্তব্য দেন জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আমজাদ হোসেন, সিপিবি নেতা দেওয়ান বদিউজ্জামান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা আনোয়ারুল হক, বাসদের ওয়াজেদ পারভেজ, নিহত আজাদের বড় ভাই মুকুল হোসেন, সরোয়ার হোসেন, ভাতিজি শাওন প্রমুখ। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন আবুল কালাম আজাদ মারা যান।