হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণখানের একটি বাসা থেকে গতকাল সোমবার বিকেলে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পিংকি আক্তার (১৮) বারেক ভান্ডারি রোডে স্বামী মো. সোহেলের সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে সোহেল পলাতক। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিজেরা পছন্দ করে গত ২৫ জানুয়ারি পিংকি ও সোহেল বিয়ে করেন। তাঁরা দক্ষিণখানে একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। সোহেল মাদকাসক্ত বলে অভিযোগ আছে। রোববার তাঁদের বাসার পাশের এক বাসা থেকে একটি মুঠোফোন চুরি হয়। মুঠোফোন মালিক অভিযোগ করেন, সোহেল মুঠোফোনটি চুরি করেছেন। এ নিয়ে পিংকি তাঁর স্বামী সোহেলকে শাসায় এবং দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর গতকাল বিকেলে পিংকির মরদেহ পাওয়া যায়।