হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে প্রেমিকার বাসায় প্রেমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ টঙ্গী সরকারি হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই লালন বসাক টঙ্গী থানায় মামলা করেছেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিন তরুণী ও এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত তরুণের নাম মিলন বসাক (২৮)। গ্রেপ্তার হওয়া তরুণের নাম সজীব ঘোষ (২৬)। টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মৃত অবস্থায় মিলনকে হাসপাতালে আনা হয়।