প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকায় জুলেখা বেগম (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দৌলতপুর চৌমুহনী এলাকার বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ১০ মাস আগে কুমিল্লার মুরাদনগরের ধামতি এলাকার ফজলে রাব্বীর সঙ্গে একই উপজেলার বাবুটিপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে জুলেখার বিয়ে হয়। বিয়ের পর তাঁরা দৌলতপুরে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গতকাল সকালে ওই বাসার লোকজনের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে ঘরের ভেতর থেকে জুলেখার লাশ উদ্ধার করে। ফজলে রাব্বী পলাতক রয়েছেন।