প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. তাইজুদ্দিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খাজা মিয়া নামের এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে খাজা মিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, তাইজুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর একটি মুঠোফোনের সূত্র ধরে খাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। খাজা মিয়াকে আদালতের মাধ্যমে গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।