প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীর গলার একাংশ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের আড়াইহাজার-গোপালদী সড়কের দক্ষিণপাড়া সড়কের পূর্ব পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর স্তন কেটে ফেলে।গলার একাংশ কাটা থাকায় তিনি কথা বলতে পারেননি।