হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীর লাশে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ঘটনা ধামাচপা দিতে লাশে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর স্বামীসহ দুজনকে আটক করেছে।
ওই গৃহবধূর নাম আনোয়ারা আক্তার (৩২)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল কাদের মার্কেট এলাকার বাসিন্দা আয়নাল হকের স্ত্রী। আটক আয়নাল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
আনোয়ারার পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের বাইমাইল এলাকার নয়াব আলীর মেয়ে আনোয়ারার সঙ্গে কিছু দিন আগে একই এলাকার আয়নালের বিয়ে হয়। বিয়ের পর আনোয়ারার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে তাঁর স্বামী ও বড় ভাই আমজাদ হোসেনের সঙ্গে বিরোধ শুরু হয়। ওই জমি তাঁদের নামে লিখে না দেওয়ায় আনোয়ারাকে হত্যা করা হয়েছে।