হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ। শিক্ষার্থীরা বলেন, একই দাবিতে আজ রোববার কেন্দ্রীয় গ্রন্থাগার, টুকিটাকি চত্বর ও প্যারিস রোডে পথনাটক করা হবে। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একটি ড্রেন থেকে মোতালেব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মতিহার থানায় হত্যা মামলা হয়। গত বুধবার মোতালেবের রুমমেট মুনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।