হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান ওরফে সোহাগকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত শনিবার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শহিদুল হাসান জানান, শনিবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি সালিসে তাঁর ওপর প্রথমে হামলা করার চেষ্টা করা হয়। এ সময় সালিসে অনেক লোকের উপস্থিতি থাকার কারণে হামলাকারীরা ব্যর্থ হন। এরপর রাতে তাঁকে মুঠোফোনে হুমকি দিয়ে বলা হয়, চারটি গুলি ছুড়ে তাঁকে হত্যা করা হবে। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন গতকাল বিকেলে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।