প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই কাউন্সিলর গতকাল বুধবার জয়দেবপুর থানায় জিডি করেছেন। সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার বলেন, ঈদ উপলক্ষে তিনি তাঁর ওয়ার্ডের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু রাস্তার পাশে ও প্রবেশপথে ডিজিটাল ব্যানারের তোরণ নির্মাণ করেছেন। গতকাল সকালে তাঁর মুঠোফোনে নিজেকে আবুল পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ফোনে ওই ব্যক্তি কাউন্সিলরকে ওই সব তোরণ খুলে ফেলার কথা বলেন। তা না হলে কাউন্সিলরকে হত্যা করা হবে বলে হুমকি দেন।