হত্যাসহ পাঁচ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুর রশিদ ওরফে রইশ্যাকে (৪১) গত শনিবার চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দেশে তৈরি এম-১৬ রাইফেল, ১০১টি গুলি, দুটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি রাউজানের নোয়াপাড়ায়।
আবদুর রশিদকে গ্রেপ্তারের খবর জানাতে গতকাল রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, দুটি হত্যাসহ পাঁচ মামলার আসামি রশিদ নিজেই অস্ত্র তৈরি করেন। তিনি রাউজান থানা-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
রাউজানের যুবলীগ নেতা মোবারক এবং চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় কৃষ্ণ দত্ত হত্যা মামালার আসামি আবদুর রশিদ।