প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রেমঘটিত ঘটনার জেরে সাদ্দাম হোসেন (২৬) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক রিপন আহমেদকে ১০ দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
তবে গতকাল বুধবার নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলার কবিপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে চারটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে। পুলিশ দাবি করেছে, রিপনের এক নিকটাত্মীয়কে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এই পিস্তল গতকাল বিকেলে উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৯ জুলাই দুপুর ১২টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামের নিজ শোবার ঘরে খালাতো ভাই সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যার পর আত্মগোপন করে রিপন। এ ঘটনায় সাদ্দামের বাবা শাহজামাল সরদার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।