হবিগঞ্জে এক ব্যক্তি খুন, দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেলে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ভাইদের হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, সুলতান মাহমুদপুর এলাকার আঞ্জব আলীর ছেলে হারুনুর রশিদের (৩২) সঙ্গে জমি নিয়ে তাঁর ভাইদের বিরোধ চলছিল। গতকাল বিকেল চারটায় এ নিয়ে হারুনের সঙ্গে তাঁর ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হারুনের বুকে ও পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনার পর পরই হাসপাতাল ও বাসায় অভিযান চালিয়ে নিহতের ভাই ইলিয়াস (২৮) ও তোফাজ্জলসহ (৩০) তিনজনকে গ্রেপ্তার করে।