হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাটুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার রাত আটটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খাটুরা গ্রামের রইছ মিয়ার মেয়ে রোকেয়া বেগম (২০) ও একই গ্রামের সাজু মিয়ার ছেলে আবদুল জলিল (৩১)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কে এম আজিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই গ্রামের ফজল মিয়া ও খলিলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে আজ রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং রোকেয়া ও জলিল প্রাণ হারান। এ ঘটনায় আহত ২০ থেকে ২৫ জন হবিগঞ্জ ও মাধবপুরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।