হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আজ শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সকাল সাতটার দিকে উপজেলার পাথারিয়া গ্রামে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তি সকাল সাড়ে নয়টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানায়নি পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।