হবিগঞ্জে জামায়াতের ১৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে হবিগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর আমির মুখলিছুর রহমান, সেক্রেটারি মোশাহিদ আলীসহ ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁদের হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রাম থেকে আটক করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, পুলিশ খবর পায়, সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমানের বাড়িতে জেলা জামায়াতের এক গোপন বৈঠক চলছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মুখলিছুর রহমান, মোশাহিদসহ জামায়াতের ১৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র, ৭০টি জিহাদি বই, ৫০০ আমন্ত্রণপত্র, ১৬টি মুঠোফোন ও নগদ এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।