হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাটুরা গ্রামে গতকাল বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ জন। নিহত ব্যক্তিরা হলেন খাটুরা গ্রামের রহিছ মিয়ার মেয়ে রোকেয়া বেগম (২০) ও একই গ্রামের সাজু মিয়ার ছেলে আবদুল জলিল (৩১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাতিয়াইন ইউনিয়নের খাটুরা গ্রামের ফজল মিয়া ও খলিলুর রহমান ওরফে ছোটকু মিয়ার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে গতকাল রাত আটটার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২৫ মিনিট ধরে চলা এ সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে রোকেয়া বেগম ও আবদুল জলিল ঘটনাস্থলেই প্রাণ হারান।