হবিগঞ্জে বোমা ও অস্ত্র উদ্ধারের দাবি বিজিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে ১৭টি পেট্রলবোমা, ১৫টি ককটেল ও তিনটি পাইপগান উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে এসব উদ্ধার করা হয়েছে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেনের ভাষ্য, ধর্মগড় এলাকার ওই বাড়ি থেকে তাঁরা বোমা, ককটেল ও পাইপগান উদ্ধার করেন। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
কর্নেল সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও বোমা মাধবপুর থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।