হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল সোমবার বড় ভাই দা দিয়ে কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি তাঁর বাবাকেও কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছোট ভাইয়ের নাম উজ্জ্বল মিয়া (১৮)। তিনি উপজেলার বাঘাসুরা গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাসুরা গ্রামের ফুল মিয়ার সঙ্গে গতকাল বেলা ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাঁদের বড় সন্তান কাসেদ মিয়া মায়ের পক্ষ নিয়ে বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় উজ্জ্বল মিয়া বাবাকে রক্ষা করতে এগিয়ে যান। কাসেদ তাঁকেও দা দিয়ে এলোপাতাড়ি কোপান। পরে গুরুতর আহত উজ্জ্বল ও ফুল মিয়াকে স্বজনেরা উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে উজ্জ্বল মারা যান।