হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে গতকাল শনিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শংকরপাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের ফিরোজ মিয়ার সঙ্গে তাজ মিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।
গতকাল সকাল আটটায় দুজনের আত্মীয়স্বজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে গেলে তাজ মিয়ার লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে ফিরোজ মিয়া (৭৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের ১০ জন। আহত ব্যক্তিরা হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা ও সংঘর্ষের ঘটনায় ফিরোজ মিয়া প্রাণ হারান। এ ঘটনায় সামাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।