হবিগঞ্জে হামলায় চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার আসামিদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাকাইলছেও একদল পুলিশ রসুলপুর গ্রামে আবদুস সাত্তারের বাড়িতে আসামি ধরতে যায়। সাত্তারের দুই ছেলে সাদ্দাম হোসেন ও আমির হোসেন একটি মারামারি মামলার পলাতক আসামি। পুলিশ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আসামি ও তাঁদের স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল শাহাদাত হোসেনের পায়ের আঙুল কেটে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলায় আহত কনস্টেবল হেলাল মিয়া, আনিসুর রহমান ও গ্রামপুলিশ কামাল মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।