হরতালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের হরতাল চলাকালে গতকাল সিলেটে ছাত্রদলের মহানগর ও জেলার নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
২০-দলীয় জোটের হরতাল চলাকালে গতকাল সিলেটে ছাত্রদলের মহানগর ও জেলার নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

হরতালে সাধারণত পুলিশের সঙ্গে হরতাল আহ্বানকারীদের ধাওয়া করতে দেখা যায়। সিলেটে গতকাল সোমবার ২০-দলীয় জোটের ডাকা হরতালে দেখা গেছে উল্টো চিত্র।
পুলিশ নয়, সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ও পদবঞ্চিত—এ দুই ভাগের নেতা-কর্মীরা হরতাল পালনে নেমে একে অপরকে ধাওয়া করে কাটিয়েছে হরতাল।
সকাল আটটার দিকে নগরের জেলরোড এলাকায় নগর ছাত্রদলের নতুন সভাপতি নুরুল আলম সিদ্দিকীর নেতৃত্বে হরতালের পক্ষে একটি মিছিল বের হয়। মিছিলটি নয়া সড়ক পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে হরতালের পক্ষে মিছিল নিয়ে যায় ছাত্রদলের পদবঞ্চিত একটি পক্ষ। তারা ওই মিছিলে ধাওয়া করে। এ সময় ককটেল বিস্ফোরণও হয়। ধাওয়ায় পড়ে উভয় পক্ষের কমপক্ষে পাঁচ ছাত্রদল কর্মী আহত হন।
আহতদের মধ্যে আবদুল করিম (২৫) নামের এক ছাত্রদল কর্মীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগর কমিটির মিছিলে ছিলেন। হরতালে নেমে ছাত্রদলের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার মুখে বিব্রত ছিল পুলিশও।

হরতালে নয়া সড়ক এলাকায় দায়িত্ব পালন করা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, হরতালে দুই পক্ষ অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ধাওয়া হয়। শেষে পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়েদেয়।