প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হিউম্যান হলারে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। এ সময় তারা অটোরিকশা ও টমটমসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করে।পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ি মোড় এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা পেট্রল ঢেলে একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে একই স্থানে শিবিরের কর্মীরা পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।